Terms & Conditions
সার্ভিস চলাকালীন নির্দেশনা ও তথ্য সংরক্ষণ
১. গৃহকর্মী সার্ভিস চলাকালীন নির্দেশনা:
সার্ভিস চলাকালীন সময়ে বাসায় একজন ফিমেল মেম্বার থাকা বাধ্যতামূলক।
ফিমেল মেম্বার ছাড়া গৃহকর্মী সার্ভিস প্রদান করবে না। এই নিয়ম গ্রাহক ও গৃহকর্মী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজ্য।
সার্ভিস শেষে অবশ্যই একজন ফিমেল মেম্বার দ্বারা গৃহকর্মীকে তল্লাশি করে রিলিজ করতে হবে।
SHEVIKA গ্রাহক ও গৃহকর্মীর নিরাপত্তা ও পেশাদারিত্ব রক্ষায় এই প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে অনুসরণ করে।
২. ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা:
গৃহকর্মীর NID বা ব্যক্তিগত তথ্য SHEVIKA প্ল্যাটফর্মের মাধ্যমে সংরক্ষিত।
যদি গৃহকর্মীর দ্বারা জরুরি কোনো পরিস্থিতি (যেমন: চুরি, হ্যারেসমেন্ট) তৈরি হয় তাহলে লিগ্যাল একশান নেয়ার জন্য গ্রাহককে গৃহকর্মীর তথ্য দিয়ে সহায়তা করা হবে।
নিরাপত্তার স্বার্থে গ্রাহক ও গৃহকর্মীর সকল তথ্য SHEVIKA প্ল্যাটফর্ম লিমিটেড সংরক্ষণ করবেন।
মান্থলি প্যাকেজ সার্ভিস
১. সার্ভিস কাঠামো:
SHEVIKA মান্থলি প্যাকেজ সার্ভিস মাসে ২৬ দিন প্রদান করা হয়।
গ্রাহককে কমপক্ষে ৩ ঘণ্টার জন্য এবং সর্বোচ্চ ৮ ঘণ্টার জন্য সার্ভিস নিতে হবে।
সার্ভিসের স্লট শুরু সকাল ৭ টা এবং শেষ স্লট বিকাল ৫ টায়।
সার্ভিসের শেষ সময় রাত ৮:০০ পর্যন্ত।
২. অর্ডার প্রক্রিয়া:
মান্থলি প্যাকেজ অর্ডার প্লেস করার সময় গ্রাহককে ১০০ টাকা প্রাথমিক পেমেন্ট করতে হবে, যা নন-রিফান্ডেবল।
মান্থলি অর্ডার প্লেস করার ২৪ ঘণ্টার মধ্যে SHEVIKA প্রতিনিধি গ্রাহকের সাথে যোগাযোগ করে অর্ডারের তথ্য নিশ্চিত করবে।
অর্ডার কনফার্ম হওয়ার পর গ্রাহককে পুরো প্যাকেজ মূল্য এডভান্স পেমেন্ট করতে হবে।
পেমেন্ট নিশ্চিত হওয়ার পর গৃহকর্মী এসাইন প্রসেস শুরু করা হবে।
৩. গৃহকর্মী এসাইনমেন্ট প্রসেস:
এডভান্স পেমেন্ট নিশ্চিত হওয়ার পর ৩ থেকে ৫ দিনের মধ্যে গৃহকর্মী এসাইন করা হবে।
যদি নির্ধারিত সময়ের মধ্যে গৃহকর্মী এসাইন করা সম্ভব না হয়, তবে ৬ষ্ঠ দিন থেকে ব্যাকআপ গৃহকর্মী দিয়ে সার্ভিস চালু করা হবে।
ব্যাকআপ গৃহকর্মী দিয়ে গ্রাহকের সার্ভিস শুরু করা হলেও, আমাদের মূল লক্ষ্য একজন নিয়মিত (রেগুলার) গৃহকর্মী এসাইন করা।
৪. ব্যাকআপ গৃহকর্মী নীতি:
নিয়মিত গৃহকর্মী অনুপস্থিত হলে, SHEVIKA ব্যাকআপ গৃহকর্মী প্রদান করবে, যা গ্রাহকের জন্য চার্জবিহীন।
ব্যাকআপ গৃহকর্মী সরবরাহের সময়সূচি:
সকাল ৭ টা থেকে দুপুর ১ টার স্লটের প্যাকেজের জন্য দুপুর ১ টায়।
দুপুর ২ টা থেকে বিকাল ৫ টার স্লটের প্যাকেজের জন্য বিকাল ৪ টা থেকে ৫ টার মধ্যে।
ট্রাফিক ও কর্মী অ্যাভেইলেবিলিটির উপর ভিত্তি করে গৃহকর্মী পৌছাতে ১ ঘণ্টা পর্যন্ত দেরি হতে পারে।
যদি ব্যাকআপ গৃহকর্মীও এসাইন না হয়, তবে সেই দিনটি অ্যাবসেন্ট হিসেবে গণ্য হবে এবং পরবর্তী মাসে সমন্বয় অথবা রিফান্ড করা হবে।
৫. ছুটির নীতি:
গৃহকর্মীরা মাসে ২৬ দিন কাজ করবেন এবং ১ দিন সাপ্তাহিক ছুটি পাবেন।
বছরে ২টি ঈদের প্রতিটিতে ৫ দিন করে ছুটি প্রদান করতে হবে।
ঈদের ছুটির সময়ে ব্যাকআপ সার্ভিস প্রদান করা হবে না।
ঈদের ছুটির ৫ দিন পরবর্তী মাসের সার্ভিসের সঙ্গে সমন্বয় অথবা রিফান্ড করা হবে।
৬. রিফান্ড নীতি:
যদি গ্রাহক এডভান্স পেমেন্ট করার পর সার্ভিস শুরুর আগেই ক্যান্সেল করেন, তাহলে: ১০০০ টাকা ক্যান্সেলেশন ফি কেটে রাখা হবে এবং বাকি টাকা রিফান্ড করে দেওয়া হবে।
যদি কিছুদিন সার্ভিস চলার পর গ্রাহক নিজে সার্ভিস ক্যান্সেল করেন, তাহলে সার্ভিস চার্জ রিফান্ড করা হবে না, যদি কর্মীর সেলারি অগ্রিম নেওয়া হয়ে থাকে, সেটা ১০ থেকে ১৫ কর্ম দিবসের মধ্যে রিফান্ড করা হবে।
যদি SHEVIKA কোনো কারণে সার্ভিস কন্টিনিউ করতে না পারে, তাহলে গ্রাহককে অবশ্যই রিফান্ড দেওয়া হবে। সেক্ষেত্রেও যতদিন সার্ভিস প্রদান হয়েছে, সেই অংশের চার্জ কেটে রিফান্ড করা হবে।
রিফান্ডের পরিমাণ নিশ্চিত হওয়ার পর, পলিসি অনুসারে ১০-১৫ কর্মদিবসের মধ্যে গ্রাহকের একাউন্টে রিফান্ড সম্পন্ন করা হবে।
একদিনের ইনস্ট্যান্ট সার্ভিস
১. অর্ডার প্রক্রিয়া:
ইনস্ট্যান্ট সার্ভিস অর্ডার করতে গ্রাহককে কমপক্ষে ৯০ টাকা থেকে শুরু করে সার্ভিসের সম্পূর্ণ এমাউন্ট এডভান্স পেমেন্ট করতে হবে।
এডভান্স পেমেন্ট করে অর্ডার প্লেস করার পর গ্রাহকের সিলেক্টেড টাইম স্লট অনুযায়ী গৃহকর্মী এসাইন হয়ে বাসায় পৌছে যাবেন।
ট্রাফিক ও কর্মী অ্যাভেইলেবিলিটির উপর ভিত্তি করে গৃহকর্মী পৌছাতে ১ ঘণ্টা পর্যন্ত দেরি হতে পারে।
গৃহকর্মী গ্রাহকের বাসায় পৌছে কাজ বুঝে নিয়ে তার মোবাইলে টাইম চালু করবেন এবং কাজ শেষে টাইমার বন্ধ করে বিল ক্যালকুলেট করা হবে।
২. অতিরিক্ত কাজের পারিশ্রমিক:
চুক্তিভুক্ত সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করলে সেই অনুযায়ী ক্যাশ বা অনলাইন পেমেন্ট করতে হবে (বিকাশ, নগদ, রকেট, ব্যাংক)।
৩. অর্ডার ক্যান্সেলেশন ও শিডিউল পরিবর্তন:
গ্রাহক অর্ডার করার পর সার্ভিস ক্যান্সেল করলে ১৫০ টাকা সার্ভিস চার্জ কেটে রাখা হবে।
পুরো এমাউন্ট পেমেন্ট করে থাকলে গ্রাহক সার্ভিসের তারিখ পরিবর্তনের অনুরোধ করতে পারবেন (১৫০ টাকা চার্জ কেটে)।
গৃহকর্মী কানেক্ট না হলে পুরো এমাউন্ট রিফান্ড অথবা রিশিডিউল করা হবে।
ফিমেল মেম্বার অনুপস্থিত থাকলে ১৫০ টাকা সার্ভিস চার্জ কেটে বাকি টাকা রিফান্ডযোগ্য।
যদি গ্রাহক অনরিচেবল থাকেন, ১৫০ টাকা চার্জ কেটে রিফান্ড/রিশিডিউল করা হবে।
৪. রিফান্ড প্রসেসিং:
রিফান্ড দেওয়া হবে SSLCommerz-এর পেমেন্ট গেটওয়ের নিয়ম অনুযায়ী।
সাধারণত ১০-১৫ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হয়।
SHEVIKA গৃহকর্মীর কাজের ধরন ও সীমাবদ্ধতা
যেসব কাজ করেন:
রান্নায় সহায়তা
রান্না করা
রান্নাঘর পরিষ্কার
ওয়াশরুম পরিষ্কার
ঘর ঝাড়ু ও মোছা
আসবাব পরিষ্কার
থালা-বাসন ধোয়া
কাপড় ধোয়া
যেসব কাজ করেন না:
পোষা প্রাণীর মলমূত্র পরিষ্কার
সিড়ি মোছা
বাচ্চা বা বৃদ্ধদের মলমূত্র পরিষ্কার
সিলিং ফ্যান বা এসি পরিষ্কার
বাজার করা
কাপড় আয়রন
ছাদ/গ্যারেজ পরিষ্কার
ভারী গৃহস্থালী কাজ
SHEVIKA গৃহকর্মী দ্বারা দুর্ঘটনাজনিত ক্ষতি ও ক্ষতিপূরণ নীতিমালা
১. ক্ষতিপূরণ নীতিমালা:
কাজের সময় দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য ক্লেইম করতে পারবেন।
সর্বোচ্চ ক্ষতিপূরণ ৩০০০ টাকা পর্যন্ত, এবং পণ্যের মূল্যের ১০% পর্যন্ত।
ক্লেইমের জন্য ছবি/ভিডিও/ইনভয়েস দিতে হবে।
যাচাইয়ের পর ১০-১৫ কর্মদিবসে ক্ষতিপূরণ দেওয়া হবে।
২. ক্লেইম করার প্রক্রিয়া:
দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট করতে হবে।
প্রমাণ (ছবি, ভিডিও, রসিদ) পাঠাতে হবে।
যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রদান করা হবে।
নোট: SHEVIKA সবসময় গৃহকর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে নিরাপদ ও দক্ষ সেবা নিশ্চিত করতে কাজ করে।
Test